বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিশ্ব হার্ট দিবস উপলক্ষে কুমিল্লায় সাইকেল র‌্যালি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৯.২০২২

ডেস্ক রিপোর্ট:

‘হৃদয় দিয়ে প্রতিটি হার্টের যত্ন নেই’ এই শ্লোগানে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে কুমিল্লায় সাইকেল র‌্যালি, আলোচনা সভা ও বিলবোর্ড উন্মোচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯ টায় দিবসটি উপলক্ষে কুমিল্লা হার্ট কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে শহরের টাউন হল মাঠ থেকে একটি বর্ণাঢ্য সাইকেল র‌্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে কুমিল্লা ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

এদিকে কুমিল্লা হার্ট কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডাক্তার তৃপ্তীশ চন্দ্র ঘোষের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আব্দুল মান্নান, সিভিল সার্জন ডাক্তার মীর মোবারক হোসাইন, ডা. মল্লিকা বিশ্বাস, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড. এম মিজানুর রহমান, রমনা সিটি গার্টেনের সাধারণ সম্পাদক রেহেনা সুলতানা, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডাক্তার গোলাম শাহজাহান। এ ছাড়াও র‌্যালিতে ঢাকা থেকে পাঁচটি সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি