শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্রাহ্মণবাড়িয়ায় ২ নারীসহ ৩ মাদক ব্যবসায়ী আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৯.২০২২

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার (২৮ সেপ্টেম্বর) ভোরে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে আখাউড়া-আগরতলা সড়কের নারায়নপুর বাইপাস এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার মোগড়া ইউপির সীমান্তবর্তী গ্রাম উমেদপুরের লক্ষী বেগম (৩৮), পৌর এলাকা নারায়নপুর পশ্চিম পাড়ার হুসেন মিয়ার ছেলে তারেক মিয়া (২৮) এবং একই এলাকার মিন্টু মিয়ার স্ত্রী রহিমা বেগম (৩৮)।

এ সময় তাদের কাছ থেকে ৭৮০ পিস ইয়াবাসহ দুটি মোবাইল জব্দ করা হয়।

অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অংগ্যজাই মারমা, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি