শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নেশাগ্রস্ত অবস্থায় ট্রেনে কাটা পড়ে তরুণ-তরুণীর মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১০.২০২২

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নেশাগ্রস্ত অবস্থায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত দুই তরুণ-তরুণীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে পূর্বাঞ্চল রেলপথের আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে উত্তর আউটার রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে নিহত তরুণ-তরুণীর নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. আলীম হোসেন শিকদার জানান, রেলওয়ে সুইপার কলোনি থেকে মদ খেয়ে নেশাগ্রস্ত অবস্থায় রেললাইন ধরে হাঁটছিলেন ওই অজ্ঞাত দুই তরুণ-তরুণী। এ সময় মাতাল অবস্থায় দুজন স্টেশনের উত্তর আউটার রেলক্রসিং এলাকায় রেললাইনের ওপর বসে পড়েন।

এ সময় তিতাস কমিউটার ট্রেন সাল্টিং করে স্টেশনে লাইন আপ করার সময় ট্রেনের পেছন দিকে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই দুই অজ্ঞাত তরুণ-তরুণী ছিন্নভিন্ন হয়ে মর্মান্তিক মৃত্যু হয়।

ওসি আরও জানান, নিহতদের নাম পরিচয় উদঘাটনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে খবর দেওয়া হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি