শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চুয়াডাঙ্গায় বৃদ্ধকে শ্বাসরোধ করে হত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১০.২০২২

ডেস্ক রিপোর্ট:

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সব্বত আলী (৮৫) নামে এক বৃদ্ধকে শ্বাসরোধ ও পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার দিনগত রাতে উপজেলার রামনগর গ্রামে এ ঘটনা ঘটে।

সব্বত আলী উপজেলার কলাবাড়ি গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে। রোববার সকালে তার লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে সব্বত আলী বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। রোববার সকাল সাড়ে ৮টার দিকে তার পুত্রবধূ শিরিনা খাতুন পাশের ঘরে শ্বশুরের লাশ দেখতে পেয়ে চিৎকার করেন।

খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মর্গে পাঠায়।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন জানান, মৃতের গলায় রশি জাতীয় কিছু দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। তার গলায়, পায়ে এবং পেটে রক্তের চিহ্ন আছে। পুরুষাঙ্গ দিয়েও রক্ত বের হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি