শনিবার,৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু

পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১০.২০২২

ডেস্ক রিপোর্ট:

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় অতিরিক্ত মদপানে দেবরাস চাকমা (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত দেবরাস নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ভুইয়াদাম গ্রামের বিন্দু লাল চাকমার ছেলে।

মৃত দেবরাসের ভাই মানিক লাল চাকমা বলেন, রোববার (২ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে প্রতিবেশী অমর সিং চাকমা (৪০) ও তার ভাই দেবরাস চাকমা একসঙ্গে মদপান করেছিল। অতিরিক্ত মদ্যপান করায় তার ভাই অচেতন হয়ে পড়ে। বিষয়টি জানার পর পরিবারের লোকজন তাকে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে যায়। রাত ২টার দিকে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার দেবরাসের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, একজন যুবক অতিরিক্ত মদপানের কারণে মারা গেছেন বলে আমরা জানতে পেরেছি। এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাইনি।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি