সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর আত্মহত্যা, শাশুড়ি আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১০.২০২২

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমিনা বেগম (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার দক্ষিণ আরিফাইল গ্রামের ইমন মিয়ার সঙ্গে একই এলাকার আলাল মিয়ার মেয়ে জমিনা বেগমের পারিবারিকভাবে বিয়ে হয়।

পারিবারিক কলহের জের ধরে রোববার রাত ৮টার দিকে জমিনা বেগম গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় শ্বশুরবাড়ির লোকজন তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সরাইল থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে নিহত জমিনার বাবা আলাল মিয়া সরাইল থানায় একটি মামলা করেছেন। মামলার ভিত্তিতে শাশুড়ি নাজমা বেগমকে আটক করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি