শনিবার,৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ


১৪ বছরের গৃহকর্মীকে একাধিকবার ধর্ষণ করে ভিডিও ধারণ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১০.২০২২

ডেস্ক রিপোর্ট:

নোয়াখালীর হাতিয়া উপজেলায় এক গৃহকর্মীকে (১৪) ধর্ষণ ও ওই সময়ের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেলিংয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার চানন্দী ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব আদর্শ গ্রামের মো. মানিকের ছেলে নূর হোসেন (২৯)।

মামলার অপর আসামিরা হলেন, গ্রেপ্তার নূর হোসেনের ছোটভাই নূর আলম রাব্বি (২২) ও ভাবি রাশেদা আক্তার (২৮)।

মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রাশেদা আক্তার নামে একজনের বাড়িতে কাজে নেয়। কাজে যাওয়ার পর গৃহকর্মীকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ১৯ ফেব্রুয়ারি ধর্ষণ করে ভিডিও ধারণ করে রাশেদা আক্তারের (গৃহকত্রী) ভাই নুর আলম রাব্বি। পরে ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে একাধিকবার ধর্ষণ করে। এ বিষয়ে কাউকে কিছু জানালে ধারণকৃত ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকিও দেয় রাব্বি। একপর্যায়ে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, সোমবার ভুক্তভোগীর মা বাদী হয়ে হাতিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আসামি নূর হোসেনকে গ্রেপ্তার করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি