ডেস্ক রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার নাটঘর ঋষিপাড়ায় রনি ঋষি (২২) নামে এক য্বুক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
পূজায় ঘুরতে যাওয়ার জন্য টাকা না পেয়ে তিনি গলায় ফাঁস দিয়েছেন বলে জানা গেছে। নিহত রনি ওই গ্রামের গৌরচাঁন ঋষির ছেলে। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে।
স্থানীয়রা জানান, পূজা উপলক্ষ্যে ঘুরতে বাবার কাছে টাকা চান রনি ঋষি। বাবা টাকা না দেওয়ায় রাগান্বিত হয়ে গভীর রাতে সবার অগোচরে ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন ঘরে প্রবেশ করলে ফাঁস অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে পুলিশকে খবর দিই।
নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার বলেন, তার পরিবার থেকে খবর পেয়ে আমরা পুলিশ পাঠাই। পরিবার থেকে কোনো অভিযোগ করেনি।


















































