সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় স্ত্রীর পরকীয়ার প্রেমিকের হাতে স্বামী খুন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১০.২০২২

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় স্ত্রীর পরকীয়ার কারণে সবজি ব্যবসায়ী মো. মনির হোসেন খুন হয়েছেন বলে জানিয়ে পুলিশ। ইতোমধ্যে এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৫ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পুলিশ।

নিহত ব্যক্তি দাউদকান্দির তুজারভাঙ্গা এলাকার সবজি ব্যবসায়ী মনির হোসেন। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম, নুর আলম।

বিজ্ঞপ্তিতে ডিবি পুলিশ জানায়, গত ১০ সেপ্টেম্বর মনির হোসেনের মরদেহ বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের পরিহল পাড়া চেয়ারম্যান বাড়ির রাস্তার ১০০ গজ পূর্বদিকে ঢাকা-চট্টগ্রাম ঢাকাগামী মহাসড়কের পাশ থেকে উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ স্থানীয় লোকজনের সাহায্যে মরদেহটি শনাক্ত করে এবং সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ মর্গে পাঠায়।

এদিকে নিহতের মা রেহানা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা করেন। পরে মামলাটির ছায়া তদন্ত শুরু করেন জেলা গোয়েন্দা পুলিশ। তদন্ত করে দেখা যায়, মনিরের স্ত্রী নাজমার সঙ্গে ড্রাইভার নুর আলম মিয়ার দেড় বছর ধরে পরকীয়ার সম্পর্ক। এটা নিয়ে স্ত্রী নাজমার মনোমালিন্যের সৃষ্টি হলে স্বামীর বাসা থেকে দুই ছেলেকে নিয়ে তার বোন বিউটির বাসায় চলে যান। পরে সেখানে নুর আলমের সঙ্গে নাজমার সম্পর্ক আরও গভীর হয়। পরবর্তীতে পারিবারিকভাবে কথা বলে নাজমা পুনরায় বাচ্চাদের নিয়ে তার স্বামীর বাসায় ফিরে আসেন।

ডিবি পুলিশ আরও জানায়, তখন ঘাতক নুর আলম নাজমাকে তার কাছে চলে আসতে বলে। নাজমা স্বামীর ঘর ছেড়ে আর কোথাও যাবে না জানালে নুর আলম ক্ষিপ্ত হয়ে ওঠে। এরই প্রেক্ষিতে গত ৪ অক্টোবর নুর আলমকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে রহস্যের জট খুলতে শুরু করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি