শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ময়মনসিংহে বাঁশ কাটা নিয়ে ঝগড়া, ছোট ভাইকে কুপিয়ে হত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১০.২০২২

ডেস্ক রিপোর্ট:

ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রবাসফেরত সফর উদ্দিনকে (৫০) কুপিয়ে হত্যা করেছেন তারই বড় ভাই আমির উদ্দিন (৫৫)। ঘটনার পর থেকে বড় ভাই পলাতক রয়েছেন।

উপজেলার পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের কুচরাই গ্রামের সামাইল এলাকায় শুক্রবার এ ঘটনা ঘটে। দুপুরে ঘটনা ঘটলেও বিকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সফর উদ্দিন।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘সফর উদ্দিন সৌদি প্রবাসী ছিলেন। শুক্রবার দুপুরে বাঁশ কাটা নিয়ে দুই ভাইয়ের ঝগড়া হয়। একপর্যায়ে আমির উদ্দিনের হাতে থাকা বাঁশ কাটার দা দিয়ে কুপিয়ে সফর উদ্দিনকে গুরুতর আহত করেন।

পরে স্থানীয়রা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে বিকালের দিকে চিকিৎসাধীন অবস্থায় সফর উদ্দিন মারা যান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি