বুধবার,২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, ফিরলেন সাকিব


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১০.২০২২

ডেস্ক রিপোর্ট:

ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। এ ম্যাচে দলে টাইগার দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।

এর আগে নিউজিল্যান্ডে থেকেও পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেননি সাকিব আল হাসান। দীর্ঘ ভ্রমণক্লান্তির কারণে তাকে বিশ্রামে রাখা হয়েছিল। তার পরিবর্তে নেতৃত্ব দেন সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান।

বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছে। নিউজিল্যান্ডও পাকিস্তানের কাছে প্রথম ম্যাচ হেরে যায়। আজ হেরে যাওয়ার দুই দল মুখোমুখি হচ্ছে।

বাংলাদেশ-নিউজিল্যান্ড এখন পর্যন্ত ১৫টি টি-টোয়েন্টি খেলেছে। যেখানে কিউইরা ১২টি জিতেছে। বাংলাদেশ জিতেছে ৩টি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি