শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » সীমান্তে মানুষ হত্যা ভারতের জন্য লজ্জাজনক : পররাষ্ট্রমন্ত্রী


সীমান্তে মানুষ হত্যা ভারতের জন্য লজ্জাজনক : পররাষ্ট্রমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১০.২০২২

ডেস্ক রিপোর্ট:

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘কদিন পর পর ভারত-বাংলাদেশ সীমান্তে মানুষ মারা যায়। যদিও এটা নিয়ে সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে। আমরা একটা লাশও সীমান্তে দেখতে চাই না। কিন্তু তারপরও দুর্ঘটনা ঘটে।’

সীমান্তে দুই বাংলাদেশির নিহতের ঘটনায় আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন মন্ত্রী।

বাংলাদেশ-ভারতের সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হওয়ার পরও সীমান্তে মানুষ হত্যার ঘটনা ঢাকার জন্য দুঃখজনক আর নয়াদিল্লির জন্য লজ্জাজনক বলে আখ্যায়িত করেন তিনি।

ড. মোমেন বলেন, ‘আমি প্রায়ই বলে থাকি, আগেও বলেছি; এটি (সীমান্তে হত্যা) আমাদের জন্য দুঃখজনক আর ভারতের জন্য লজ্জাজনক। কারণ তারা তাদের ফোর্সকে যদি নিয়ন্ত্রণে না রাখেৃভারতের মতো একটি শক্তিশালী, উন্নত, পরিপক্ব গণতন্ত্রের দেশ, তারা যদি তাদের লোকগুলোকে (বিএসফ) নিয়ন্ত্রণে না রাখে, এটি তাদের জন্য লজ্জাজনক।’

গত শনিবার দিনগত রাতে চুয়াডাঙ্গার বলদিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মুনতাজ হোসেন ও সাতক্ষীরার খৈতলা সীমান্তে মো. আবু হাসান নিহত হন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি