রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা মনোহরগঞ্জে স্ত্রীর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১০.২০২২

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার মনোহরগঞ্জে উম্মে ছালমা আক্তার শিলা (২২) নামের এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামীকে আটক করেছে পুলিশ।

রোববার সকালে উপজেলার খিলা ইউনিয়ন খিলা বড় বাড়ি স্বামীর বাড়ীতে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত আবদুল ওহাবে’র ছেলে শামীম হোসেন সোহাগের স্ত্রী ও শাহরাস্তি উপজেলার রগুরামপুর গ্রামের মৃত আবুল হাশেম খন্দকারের মেয়ে।

স্বামী সোহাগের পরিবারের ধারণা, ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন। তবে নিহতের স্বজনদের দাবি, মাদকাসক্ত স্বামী ও যৌতুক না পেয়ে স্বামীর নির্যাতনে তার মৃত্যু হয়েছে।

নিহতের মা মমতাজ বেগম জানান, ৬ বছর আগে সোহাগের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়।
বিয়ের পর থেকেই সে ছালমাকে নানাভাবে অত্যাচার করতো। বিয়ের কয়েক মাস পর জানতে পারেন বিবাহ পূর্বে সোহাগের বিরুদ্ধে একটি মামলাও রয়েছে। তার মামলা শেষ করার জন্য ৫ লাখ টাকা যৌতুক দাবি করে। সময়মতো টাকা না দিলে মেয়েকে গলা টিপে হত্যা করবে বলে হুমকি দেয় সোহাগ।

তার দাবি, শনিবার দিবাগত-রাতে এসব বিষয় নিয়ে ঝগড়া হলে সোহাগ ও সুজন তার মেয়েকে গলা টিপে হত্যা করে। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার চাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মনোহরগঞ্জ থানার ওসি সফিউল আলম বলেন, নিহতের মা মমতাজ বেগম বাদী হয়ে একটি হত্যার অভিযোগ করেন, গৃহবধূর স্বামী শামীম হোসেন সোহাগকে আটক করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি