শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা করল দুলাভাই


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১০.২০২২

ডেস্ক রিপোর্ট:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শিশুকে (৭) ধর্ষণচেষ্টার অভিযোগে এক চটপটি বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ অক্টোবর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার (৯ অক্টোবর) রাতে উপজেলার চরকাঁকড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মির্জা আলী মিয়াজির বাড়ির মো. আহসান উল্যার ছেলে খালেদ মাহমুদ।

জানা গেছে, শনিবার (৮ অক্টোবর) বিকেলে ভুক্তভোগী শিশুটি তাদের বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। পরে বিকেল ৪টার দিকে তার দুঃসম্পর্কের দুলাভাই খালেদ শিশুটিকে কৌশলে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় কাউকে না জানাতে শিশুকে ৫০ টাকা দেন তিনি। পরে শিশুটি পরিবারের লোকজনকে জানালে থানায় অভিযোগ দেওয়া হয়।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান বলেন, রোববার বিকেলে অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা। সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি