সিলেট জেলার বিশ্বনাথ থানার তেলিকোনা এলাকার সৌদি প্রবাসী মুহাম্মদ আব্দুল সবুরের মেয়ে মোসাম্মৎ ফেরদৌসী বেগমের সাবেক স্বামী শরীয়তপুর ডি এম খালীর আব্দুল জলিলের ছেলে আব্দুল আজিজের সাথে ২০১২ সালে পারিবারিক ভাবে বিয়ে হয়। ফেরদৌসী বেগম বলেন আমার বাবা আমার সাবেক স্বামীর অর্থ বিত্ত দেখে আমাকে বিয়ে দেয় কিন্তু পক্ষান্তরে বিয়ের পর সংসার করতে গিয়ে আমি দেখি আমার পূর্বের স্বামী মূলত নারী লোভী, অর্থ লোভী ও পর্ণ্য ভিডিও নির্মাতা ও দুশ্চরিত্র বটে।
যেহেতু পরিবার পছন্দ করে আমাকে বিয়ে দিয়েছে তাই প্রতিটি মুহূর্ত চেস্টা করেছি আমাদের দাম্পত্য জীবন সুখে শান্তিতে কাটাতে তদপুরি আমাদের দুটি সন্তানের জন্ম হয়। বর্তমানে ছেলেটির বয়স সাত বছর ও মেয়ের বয়স নয় বছর।
প্রতিদিন আজিজ আমার উপর পাশবিক নির্যাতন চালাত। বিষয়টি আমি আমার পরিবার ও আজিজের পরিবারকে জানালে তারা কয়েকবার সালিশে বসে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস দু একদিন যেতে না যেতে আবারো চলে আমার উপর অত্যাচার। এক পর্যায়ে আমাকে গৃহবন্দি করে রাখা হয় এমনকি আমার হাতের মুঠোফোনটিও ছিনিয়ে নেওয়া হয়। দেওয়া হয় হত্যার হুমকি একদিন বালিশ চাপা দিয়ে আমাকে মেরে ফেলতে চেয়েছিল।
এতো অত্যাচার আর অবিচার ও পাশবিক নির্যাতনের কথা আমার পরিবারের সাথে শেয়ার করলে আজিজের অর্থ বিত্তের লোভে পড়ে আমার পরিবারও তেমন কোন কর্নপাত করেননি।
একপর্যায়ে আমি আমার জীবন বাঁচাতে স্যোশাল মিডিয়া তথা ফেইসবুকে বিভিন্ন পোষ্ট দেই ” অনেক নির্যাতন সহ্য করেছি, এখন দুনিয়াটা খুবই বিষাক্ত লাগছে, আমি এ দুনিয়াবি অত্যাচার থেকে মুক্তি চাই”। এমন অগণিত পোষ্ট আমি দিয়েছি নিজেকে বাঁচানোর জন্য। পরক্ষণে সৌদি আরবে অবস্থানরত আমার ছোট বেলার স্কুল গাড়ির ড্রাইভারের আশ্রয়ে যাই। তাহার সাহায্য নিয়ে আমি সৌদি কোর্টে মামলা করি এবং তার পূর্বে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনসুলেট জেনারেল কাউন্সিলর(শ্রম) বরাবর আমার জান মালের নিরাপত্তা চেয়ে আবেদন করি।
আমার উপর যখন পাশবিক ও শারীরিক নির্যাতন বেড়ে যায় তখন আমি বাংলাদেশে আসার প্রস্তুতি নেই এবং গত ২৯ সেপ্টেম্বরে দেশে আসি।
আমার দুঃসময়ে আমি বাচার জন্য যখন স্যোশাল মিডিয়াতে বিভিন্ন পোষ্ট দেই ঠিক সেই সময়ে আমাকে মানসিক শান্তনা ও সহ্য,ধৈর্য ধরে সংসার করার পরামর্শ দিতো বাংলাদেশে অবস্থান রত আমার একজন ফেইসবুক বন্ধু ফয়েজউদ্দিন বাপন।
আমি দেশে ফিরার পর কুমিল্লা নগরীর গিয়াসউদ্দিনের ছেলে ফয়েজউদ্দিন বাপনের নিকট আশ্রয় চাই এবং তিনি আমাকে আশ্রয় প্রদান করেন পরক্ষণে আমি স্বজ্ঞানে স্বেচ্ছায় নতুন জীবন ফিরে পাওয়ার জন্য ফয়েজউদ্দিন বাপনকে বিয়ে করি।
বর্তমানে আমি দেশে ফিরে বাপনকে নিয়ে অনেক সুখে আছি এর পরেও আমার পরিবার আমার পূর্বের স্বামীকে তালাক দেওয়া শর্তেও আমাকে হেয় প্রতিপন্ন করার চেস্টা করছে।
এ বিষয়ে ফেরদৌসী বেগমের বর্তমান স্বামী বাপন বলেন আমি প্রতিনিয়ত ফেরদৌসী বেগমের ফেইজবুক ফলোয়ার ছিলাম এবং তাকে বুঝাইতাম বাংলার নারিদের অহংকার হচ্ছে হাজারো কস্টের পরেও স্বামী অথবা বাচ্চাদের দিকে তাকিয়ে হলেও সংসার কন্টিনিউ করো কিন্তু একটি পর্যায়ে সে অত্যাচার সহ্য করতে না পেরে প্রথম স্বামীকে তালাক দিয়ে দেশে ফিরে এসে আমার কাছে আশ্রয় চায়। আমার পরিবার বিষয়টি শুনে ফেরদৌসী বেগমকে আমায় বিয়ে করিয়ে দেন।
ফেরদৌসী বেগম আরো বলেন আমি বাংলাদেশ সরকার বাহাদুর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,কুমিল্লা জেলা প্রশাসক,জেলা পুলিশ সুপারসহ সকল আইন প্রয়োগকারি সংস্থার নিকট নিরাপত্তা চাচ্ছি।
উল্লেখ্য যে ফেরদৌসী বেগম বলেন আমার প্রথম বিয়ের পঁচিশ হাজার দেরহাম দেওয়া কাবিনের অর্থ ও দশভরি স্বর্নসহ সকল কিছুই রেখে দেন আমার পূর্বের স্বামী আব্দুল আজিজ ও তার পরিবার।
বিষয়টি নিয়ে ফেরদৌসী বেগমের পরিবার ও তার পূর্বের স্বামীর পরিবারের সাথে যোগাযোগের চেস্টা করলে তাদের পক্ষ থেকে কোন ধরনের সাড়া পাওয়া যায়নি।


















































