বৃহস্পতিবার,২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


কালকিনিতে ভুল চিকিৎসা কড়াই গৃহবধূর মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১০.২০২২

ডেস্ক রিপোর্ট:

মাদারীপুরের কালকিনি উপজেলার মাতৃছায়া ডায়াগনস্টিক এন্ড ক্লিনিকের এক চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতের স্বজনদের দাবী, অন্তঃসত্ত্বা গৃহবধূ শ্রাবনীকে ২২ সেপ্টেম্বর সিজারিয়ান অপারেশন করা হয়। পরে গুরুতর অসুস্থ্য হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার ভোরে ওই গৃহবধূ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তবে নিহত পরিবারের দাবী অপারেশনের সময় কর্তব্যরত চিকিৎসক জিএম রিয়াজ রহমানের ভুল চিকিৎসায় শ্রাবনীর মৃত্যু হয়েছে।

নিহতের পরিবারের অভিযোগ সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের মোল্লারহাট গ্রামের ইউনুস হাওলাদারের ৯ মাসের অন্তঃসত্তা স্ত্রী শ্রাবনী আক্তার (২১) গত ২২ সেপ্টেম্বর সকালে হঠাৎ অসুস্থ হয়ে পরেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তার পরিবারের লোকজন। সেখানে ওই গৃহবধুর আল্ট্রাসনোগ্রাম করা হয়। আল্ট্রাসনোগ্রামের রিপোর্ট দেখে ডাঃ জিএম রিয়াজ রহমান বলেন ওই গৃহবধুর পেটের বাচ্চা মারা গেছে। পরে স্থানীয় মাতৃছায়া ডায়াগনস্টিক এন্ড ক্লিনিকে ওই গৃহবধুকে ভর্তি করা হয়। ওই ক্লিনিকে চিকিৎক জিএম রিয়াজ রহমান অপারেশন করে শ্রাবনীর পেটের মৃত বাচ্চা বের করেন। ওই ক্লিনিকে ৫ দিন থাকার পরে ওই গৃহবধূকে ছাড়পত্র দেয়া হয়। কিন্তু ওই গৃহবধু বাড়িতে গেলে পূনরায় অসুস্থ হয়ে পরেন। পূনরায় উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২২দিন পরে ওই গৃহবধূ মারা যায়।

ওই গৃহবধুর স্বামী ইউনুস অভিযোগ করে বলেন, আমার স্ত্রীকে মাতৃছায়া ডায়াগনস্টিক এন্ড ক্লিনিকে অপারেশন করেন ডা. জিএম রিয়াজ রহমান। আর তার ভুল চিকিৎসার জন্য আমার স্ত্রী মারা গেছে। আমি ওই ডাক্তারের বিচার চাই। আমি ডাক্তারের ও ক্লিনিকের নামে মামলা করবো।

ডা. জিএম রিয়াজ রহমান বলেন, আমি ওই গৃহবধূকে মাতৃছায়া ডায়াগনস্টিক এন্ড ক্লিনিকে অপারেশন করেছি। তবে কোন ধরনের ভুল চিকিৎসা হয়নি। আমি আমার দায়িত্ব সঠিকভাবেই পালন করছি।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. শামীম হোসেন বলেন, নিহত ওই গৃহবধূর পরিবার মামলা করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি