বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » আর্জেন্টিনা বনাম মেক্সিকো ম্যাচের টিকিট পেয়েছেন সাকিব


আর্জেন্টিনা বনাম মেক্সিকো ম্যাচের টিকিট পেয়েছেন সাকিব


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১০.২০২২

স্পোর্টস ডেস্ক :

আর্জেন্টিনা বনাম মেক্সিকো ম্যাচ দেখতে কাতার যাবেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। বাফুফের কাছ থেকে দুটো টিকিট নিয়েছেন তিনি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে চারটি টিকিট চেয়েছিলেন আর্জেন্টিনার সমর্থক সাকিব। তবে, অত্যাধিক চাহিদা থাকায় বাফুফে তাকে চারটি টিকিট দিতে পারেনি। বাফুফে এবার ফিফার কাছ থেকে ২৯০টি টিকিট পেয়েছে। বাফুফের মাধ্যমে ফুটবল ফেডারেশন, ক্লাবের কর্মকর্তা, সাবেক ফুটবলার, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা টিকিট গ্রহণ করেছেন।

বাফুফে ছাড়াও সরাসরি অনলাইন ও অন্য দেশ থেকে টিকিট সংগ্রহ করেছেন ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম, সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন সুমনসহ আরও অনেকে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি