বৃহস্পতিবার,২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১০.২০২২

ডেস্ক রিপোর্ট:

রাজশাহীর পুঠিয়ায় ৩ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগের মামলার রায়ে মামুনুর রশিদ নামের ২৫ বছরের এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর আদালত। সোমবার সকালে বিচারক হাসানুজ্জামান এই রায় ঘোষণা করেন।

আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ৩ সেপ্টেম্বর পুঠিয়ার তেবাড়িয়া গ্রামের তিন বছরের কন্যা শিশুকে আসামি মামুনুর-রশিদ চানাচুর খাওয়ানোর লোভ দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে যায়। এরপর তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার করলে তার মা সহ গ্রামের অন্যরা এগিয়ে আসে।

এসময় আসামি মামুন পালানোর চেষ্টা করলে তাকে হাতেনাতে ধরে ফেলা হয়। জিজ্ঞাসাবাদে মামুন তার অপরাধ স্বীকার করে। এ ঘটনার দিন শিশুটির বাবা বাদী হয়ে পুঠিয়া থানায় মামলা দায়ের করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি