সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার বুড়িচং ও চৌদ্দগ্রামে পৃথক দুঘর্টনায় দুইজন নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১০.২০২২

স্টাফ রিপোর্টার:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং ও চৌদ্দগ্রামে পৃথক দুঘর্টনায় দুইজন নিহত হয়েছেন ।

রোববার  ( ২৩ অক্টোবর) সকাল সাড়ে ৭ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা বুড়িচং উপজেলার নাজিরা বাজার এলাকায়  দূর্ঘটনায় একজনের মৃত্যু হয়।

নিহত রিকশা চলকের নাম মোঃ মালন মিয়া। তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলার আনন্দপুর গ্রামের বাসিন্দা।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, সকালে নাজিরা বাজার এলাকায় সবজি বোঝাই একটি পিকআপ ভ্যান মোড় নেয়ার সময় উল্টে যায়। এ সময় পিকআপের নিচে চাপা পড়ে রিকশা চালক নিহত হয়েছেন। ঘটনার পর পিকআপ ভ্যান চালক পালিয়ে যায়। মরদেহ ও পিকআপ ভ্যানটি থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের (ঢাকা মেট্রো ট-২৪-৩০৯৩) পিছনে যাত্রীবাহী নৈশকোচ সেন্টমার্টিন কিং (ঢাকা মেট্রো-ব-১৫-৮৩৪৬) ধাক্কা দিলে বাসের যাত্রী জাহাঙ্গীর আলম (৪৫) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটিতে থাকা হেলপার, একই পরিবারের তিনজনসহ, ছয়জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক।

রোববার (২৩ অক্টোবর)  ভোর সাড়ে পোনে ৫টায় উপজেলার সুজাতপুর এলাকার লাকি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম ঢাকা সিটি ডেন্টাল কলেজ ও হাসপাতালের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তিনি লক্ষীপুর জেলার সদর থানার চর মোহাম্মদপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মঞ্জুরুল হক আখন্দ জানান, কক্সবাজার থেকে ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের যাত্রীবাহী বাসটি রোববার ভোরে পোনে ৫টায় চৌদ্দগ্রামের সুজাতপুর লাকি হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা একটি লরিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর আলম মারা যান। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি