কুমিল্লা নগরীর ১৭নং ওয়ার্ডের পাথুরিপাড়া এলাকায় ওয়ার্ড আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন খোকনের উপর হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার(২৮ অক্টোবর)সন্ধ্যায় বাড়ি ফেরার পথে স্থানীয় মৃত. আব্দুর রশিদ মিয়ার ছেলে দেলোয়ার হোসেন দেলু ও তার ছেলে রাফায়েত রানা,মাহমুদ মিয়ার ছেলে রুবেল, শুক্কুর মিয়ার ছেলে শিমুল, তুহিন, দেলু মিয়ার নাতি চমক, খোরশেদ মিয়ার ছেলে রিজুসহ
হত্যার উদ্দেশ্যে হামলা করেছে এমনটাই অভিযোগ করেছে আহতের পরিবার।
মোবারক হোসেন খোকন বলেন, মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেন দেলু নুরপুর এলকায় একটি মহিলাকে বিয়ে করে কিন্তু ঐ মহিলার ভরন পোষন না করায় সামাজিকভাবে আমাদের কাছে বিচারের প্রার্থী হয় দেলুর ২য় স্ত্রী। এ বিষয়টি নিয়ে দেলু, তার ছেলে রানা ও তার পালিত সন্ত্রাসী দিয়ে আমাকে হত্যা করার জন্য পাথুরিপাড়া মসজিদের সামনে বিভিন্ন অস্ত্র- সস্ত্র দিয়ে আমার উপর হামলা চালায়। আমি কুমিল্লা সদর সাংসদ আমার নেতা হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার ভাইয়ের নিকট আমার উপর হত্যার বিচার চাই ও কুমিল্লা জেলাপ্রশাসক, পুলিশ সুপার মহোদয়ের নিকট সন্ত্রাসীদের গ্রেফতারসহ দৃষ্টান্ত বিচার চাই ।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শী জালাল ও রুবেল বলেন, হামলাকারিরা আগ থেকেই খোকন মিয়াকে হত্যা করার উদ্দেশ্যে অস্ত্র নিয়ে প্রস্তুত ছিল। খোকন মিয়া বাড়ি ফিরার পথে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়।
স্থানীয় কুসিক ১৭নম্বর ওয়ার্ড কাউন্সিলর হানিফ মাহমুদ বলেন, শান্তিপূর্ণ ওয়ার্ডে অশান্তি বিরাজ করলে কাউকে ছাড় দেওয়া হবে না । স্থানীয় আদালতে ওয়ার্ডবাসী ন্যায্য বিচারের জন্য আরজি করতে পারে এজন্য বিচারকমন্ডলির কাউকে উদ্দেশ্য করে হামলা করা কঠিন অপরাধ।
মোবারক হোসেন খোকনের উপর হামলার বিষয়ে চকবাজার ফাঁড়ির ইনচার্জ মো: নয়ন মিয়া বলেন, আমরা ঘটনার খবর শুনেই ঘটনাস্থলে যাই এবং হামলার বিষয়টি নিশ্চিত হই । পরক্ষণে আহত মোবারক হোসেন খোকনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় ।তিনি আরো বলেন এ বিষয়ে আহত ব্যক্তি মামলা দায়ের করলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।
মামলার বিষয়ে মোবারক হোসেন খোকনের স্ত্রী বলেন, দেলুবাহিনী আমার স্বামীকে মেরে ফেলার জন্য অস্ত্র সস্ত্র নিয়ে হামলা করে । এখন আমার স্বামী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে । অবশ্যই আমরা আইনের আশ্রয় নিবো।


















































