স্পোর্টস ডেস্ক:
চরম নাটকীয়তার ম্যাচে জিম্বাবুয়েকে ৩ রানে হারিয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে রুদ্ধশ্বাস এ জয়ে আসরটির সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল টাইগাররা।
শেষ বলে জিম্বাবুয়ের জয়ের জন্য দরকার ছিল ৫ রান। মোসাদ্দেকের করা বল উইকেটের সামনে থেকে ধরেছিলেন নুরুল হাসান। ফলে স্টাম্পিংয়ের বদলে থার্ড আম্পায়ার দিয়েছেন নো বল। ফলে শেষ বলে ফ্রি হিটে লক্ষ্য দাঁড়ায় ৪ রান। কিন্তু সেই বলেও কোনো রান নিতে পারেনি জিম্বাবুয়ে। ফলে চলতি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে গুরুত্বপূর্ণ ম্যাচে জিম্বাবুয়েকে ৩ রানে হারিয়েছে বাংলাদেশ। রুদ্ধশ্বাসের এই জয়ে বিশ্বকাপে সেমিফাইনালে খেলার স্বপ্ন টিকে রইল সাকিব আল হাসানের দলের।























































