শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বাংলাদেশ » অনলাইন জুয়ার মাধ্যমে কোটি টাকা পাচার: উল্কা গেমস’র সিইও জামিলুর আটক


অনলাইন জুয়ার মাধ্যমে কোটি টাকা পাচার: উল্কা গেমস’র সিইও জামিলুর আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.১০.২০২২

ডেস্ক রিপোর্ট:

বিভিন্ন অনলাইন জুয়ার মাধ্যমে কোটি-কোটি টাকা বিদেশে পাচারের মূলহোতা উল্কা গেমস লিমিটেড’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জামিলুর রশিদসহ সাত জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রশিদ ছাড়া বাকিদের নাম-পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।গতকাল রোববার রাতে রাজধানীর মহাখালী ও উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বলেন, তিনপাত্তি গোল্ডসহ বিভিন্ন অনলাইন জুয়ার মাধ্যমে কোটি টাকা দেশের বাইরে পাচারের মূলহোতা উল্কা গেমস’র সিইও জামিলুর রশিদসহ সাত জনকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান ইমরান খান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি