শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে বিকল্প ব্যবস্থায় ফিরিয়ে আনার উদ্যোগ


বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে বিকল্প ব্যবস্থায় ফিরিয়ে আনার উদ্যোগ


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১১.২০২২

ডেস্ক রিপোর্ট:

কানাডায় বসবাসরত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে বিকল্প ব্যবস্থায় ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ মঙ্গলবার সচিবালয়ে কানাডার হাইকমিশনার লিলি নিকোলসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ অনুরোধ জানান।

আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফেরত আনার ব্যাপারে আলোচনা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অসামিদের কানাডা ফেরত দেয় না বলে জানিয়েছেন কানাডিয়ান হাইকমিশনার। তবে বিকল্প কোনো ব্যবস্থায় তাকে ফেরত আনা যায় কি-না, এ ব্যাপারে সেদেশের সব আইন খতিয়ে দেখার অনুরোধ করা হয়েছে।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী কানাডিয়ান হাইকমিশনারকে জানান, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার দায়িত্ব নির্বাচন কমিশনের। বাংলাদেশ সরকার একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে সার্বিক সহযোগিতা করবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি