শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ছাত্রদল নেতাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত, আইসিইউতে চিকিৎসাধীন


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১১.২০২২

ডেস্ক রিপোর্ট:

বগুড়া শহরের চকফরিদ এলাকায় এক আইনজীবীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ১০টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তি চকফরিদ এলাকার তবির উদ্দিনের ছেলে আব্দুল বারী চান (৪৫)। তিনি সাবেক ছাত্রদল নেতা ও বগুড়া বার সমিতির সদস্য।

এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, সোমবার সকালে বারী চান গুরুতর আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, বারী চানের মাথায় ও শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় চিকিৎসক জানিয়েছেন তিনি জীবিত আছেন। ইতোমধ্যে দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি