শনিবার,৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ


২২ বছর আত্মগোপনে থেকেও রক্ষা পায়নি, অবশেষে র‌্যাবের হাতে ধরা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১১.২০২২

ডেস্ক রিপোর্ট:

অস্ত্র পাচার মামলায় অভিযুক্ত কক্সবাজার পৌরসভার পাহাড়তলী এলাকার সলিমুল্লাহ(৫০)। সেই মামলায় গ্রেপ্তার এড়াতে ২২ বছর ধরে আত্মগোপনে ছিলেন তিনি। দেশের বিভিন্ন এলাকায় ভিন্ন পরিচয়ে ব্যবহার করে ঘুরে বেড়াতেন তিনি। কিন্তু গতকাল শুক্রবার মধ্যরাতে সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ছনখোলা এলাকা থেকে র‌্যাব তাকে গ্রেপ্তার করে।

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় এ তথ্য জানিয়েছেন কক্সবাজার র‌্যাব-১৫’র সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী। গ্রেপ্তার সলিমুল্লাহ কক্সবাজার পৌরসভার পাহাড়তলী এলাকার বাসিন্দা।

আবু সালাম চৌধুরী জানান, ১৯৯৯ সালে অস্ত্র পাচারের অভিযোগে কক্সবাজার সদর থানায় সলিমুল্লাহর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়। সেই মামলায় গ্রেপ্তার এড়াতে গত ২২ বছর ভিন্ন পরিচয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেন তিনি।

তিনি আরও বলেন, অস্ত্র পাচার ও মামলার সঙ্গে তিনি সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনি ব্যবস্থা শেষে তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি