ডেস্ক রিপোর্ট:
কক্সবাজারের টেকনাফ নাফ নদে অভিযান চালিয়ে ২ কেজি ১১২ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার রাতে বিজিবির টহলদল এক ব্যক্তিকে ওই এলাকায় নাফ নদ পার হয়ে বেডিবাঁধের দিকে আসতে দেখেন। গতিবিধি সন্দেহ হলে তাকে থামনোর সংকেত দেয় বিজিবি। এ সময় ওই ব্যক্তি বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে অন্ধকারে নাফ নদে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থালে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ২ কেজি ১১২ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
বিজিবির অধিনায়ক আরও জানান, উদ্ধার আইস ও ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে। পরবর্তী সময়ে আইনি কার্যক্রম শেষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।


















































