ডেস্ক রিপোর্ট:
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৩ নভেম্বর) তাড়াইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১২ নভেম্বর) রাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি একই এলাকার মৃত আফসর উদ্দিনের ছেলে আজিম উদ্দিন (৭০)।
জানা গেছে, শুক্রবার (১১ নভেম্বর) সকালে চার বছর বয়সী শিশুটিকে তার প্রতিবেশী চাচাতো দাদা আজিম ঘর থেকে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় শনিবার রাতে ভুক্তভোগী শিশুটির মা মামলা দায়ের করেন। পরে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
তাড়াইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, শনিবার রাতে আজিমকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।


















































