শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সড়কের পাশ থেকে জীবিত নবজাতক উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১১.২০২২

ডেস্ক রিপোর্ট:

নরসিংদীর মনোহরদীতে রাস্তার পাশ থেকে কাগজে মোড়ানো জীবিত এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।

রোববার (১৩ নভেম্বর) সকালে মনোহরদী সরকারি কলেজের পশ্চিমে সড়কের পাশ থেকে নবজাতকটি উদ্ধার করা হয়।

নবজাতকটির বয়স একদিন। তার বাবা-মার সন্ধান পাওয়া যায়নি।

জানা গেছে, সকালে স্থানীয় এক ব্যক্তি হাটতে বের হলে রাস্তার পাশে নবজাতকের কান্না শুনতে পান। পরে পুলিশকে জানালে তারা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

নবজাতককের বাবা-মাকে শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. ফরিদ উদ্দিন।

মনোহরদী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনির হোসেন বলেন, শিশুটির চিকিৎসায় কোনো ত্রুটি রাখা হচ্ছে না। আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল হাসান মাহমুদ বলেন, নবজাতকটির শারীরিক অবস্থা বেশ ভালো। তারপরও হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকদিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি