মঙ্গলবার,২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে তিন লাখ টাকা ছিনতাই


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১১.২০২২

ডেস্ক রিপোর্ট:

নারায়ণগঞ্জের বন্দর এলাকায় এক ব্যবসায়ীকে কুপিয়ে তিন লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। আজ রোববার দুপুর দেড়টায় বন্দর এলাকার রেলগেট শাহী মসজিদের পাশের একটি কারখানার সামনে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীর নাম তৌফিক মিয়া। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহত তৌফিকের বন্ধু মোহাম্মদ শামীম জানান, আজ দুপুরে ব্যবসায়িক কাজে বন্দর এলাকার রেলগেট শাহী মসজিদের পাশের একটি কারখানায় যান তৌফিক। সেখানে কাজ শেষে বের হওয়ার সময়ে স্থানীয় সন্ত্রাসী হৃদয়, রাজুসহ ৫/৬ জন তাকে আটকে মারধর ও কুপিয়ে তার কাছে থাকা তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আজ সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধফাবৎঃরংবসবহঃ

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, আহত তৌফিক ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের বিভিন্ন স্থানে জখমে চিহ্ণ রয়েছে।
ধফাবৎঃরংবসবহঃ ৪

আহত ব্যবসায়ী তৌফিক মিয়া নারায়ণগঞ্জের বন্দর এলাকার বাসিন্দা। তিনি গেঞ্জির কাপড় দিয়ে পোশাক তৈরি করে তা রাজধানীর বিভিন্ন মার্কেটে সাপ্লাই দিয়ে থাকেন। ঐ এলাকায় তার পোশাক তৈরির কারখানা আছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি