শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সড়কে প্রাণ ঝরল ৬ বছরের শিশুর


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১২.২০২২

ডেস্ক রিপোর্ট:

কুষ্টিয়ার মিরপুরে ইট বোঝায় ট্রলি চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার সকালে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কচুয়াদহ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত স্কুল ছাত্রের নাম আরিয়ান। তার বয়স ৬ বছর। সে ফুলবাড়িয়া ইউনিয়নের কচুয়াদহ গ্রামের মাফিজুল ইসলামের ছেলে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।স্থানীয়রা জানান, শনিবার সকালে কচুয়াদহ গ্রামে নিহত আরিয়ানের বাড়ির সামনের রাস্তায় খেলছিল। এমন সময় ইট বোঝায় একটি ট্রলি তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, নিহত ওই শিশু তার বাড়ির সামনের রাস্তায় খেলছিল। এমন সময় ইট বোঝায় ট্রলি তাকে ধাক্কা দিলে গুরুত্ব আহত হয় সে। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রাশেদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি