শনিবার,২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » রমজানে ব্যবহৃত পণ্য সরবরাহ বৃদ্ধি ও মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নির্দেশ


রমজানে ব্যবহৃত পণ্য সরবরাহ বৃদ্ধি ও মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নির্দেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১২.২০২২

ডেস্ক রিপোর্ট:

রমজানে ব্যবহৃত পণ্য সরবরাহ বৃদ্ধি ও মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ঋণপত্র (এলসি) খোলা সহজ ও নগদ মার্জিন হার কমিয়ে আনতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারটি সব বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়, রোজায় ব্যবহৃত পণ্য ভোজ্যতেল, পেঁয়াজ, মটর, চিনি, মসলা, ছোলা, ডাল এবং খেজুরের সরবরাহ বৃদ্ধি ও মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ঋণপত্র (এলসি) খোলা সহজ ও নগদ মার্জিন হার কমিয়ে আনতে হবে। ঈদকে সামনে রেখে বাজারে যাতে পণ্যের সরবরাহ বৃদ্ধি এবং দাম সহনীয় থাকে তা বিবেচনায় রাখতে হবে। যাতে ঋণপত্র খোলা সহজ হয় ও ব্যয় কমে আসে।

সার্কুলারে বলা হয়েছে, আগে জারিকৃত সার্কুলারে অন্যান্য পণ্য আমদানির ক্ষেত্রে উল্লেখিত শর্ত ও নির্দেশনা বহাল থাকবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি