শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ২৬ মার্চের আগে বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী


২৬ মার্চের আগে বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১২.২০২২

ডেস্ক রিপোর্ট:

২৬ মার্চের আগে বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবীদের তালিকা নিয়ে একটা জাতীয় কমিটি আছে। এ বিষয়ে তারা কাজ করছে।

বুধবার (১৪ ডিসেম্বর) সকালে রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।

তিনি বলেন, এ পর্যন্ত দেড় হাজার বুদ্ধিজীবীর তালিকা তৈরি করেছি আমরা। এ ছাড়া আরও ১০০ নতুন আবেদন জমা পড়েছে। আশা করছি ২৬ মার্চের আগে বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। আ ক ম মোজাম্মেল হক বলেন, এ দেশে খুব কম পরিবার আছে যারা মুক্তিযুদ্ধে তাদের পরিবারের কাউকে হারায়নি। পাকিস্তানি হানাদার বাহিনী যখন বুঝতে পেরেছিল যে দেশ স্বাধীন হয়ে যাবে, তখন তারা নির্মমভাবে এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছে।

তিনি বলেন, প্রকৃত শহীদদের সংখ্যা বিতর্কিত করতে আমাদের দেশে একজন প্রধানমন্ত্রী আছেন, যিনি প্রায়ই বলেন যে এতো লোক মারা যায়নি, যুদ্ধে এতো হত্যাকাণ্ড হয়নি। বিতকির্ত করতেই তিনি এ ধরনের তথ্য দিয়ে থাকেন।

তিনি বলেন, স্বাধীনতার বিরোধিতা করেছে জামায়াতে ইসলামী। তাদের রাজনীতি করার অধিকার এ দেশে থাকতে পারে না। এটি জাতীয় দাবি এবং আমি এই দাবির সঙ্গে একমত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি