বুধবার,২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার চৌদ্দগ্রামে বিদেশি মদসহ কারবারি আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১২.২০২২

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামের কিংসুপুয়া গ্রাম থেকে নুরু মিয়া নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) র‌্যাব-১১র সিপিসি-২ কুমিল্লার উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে জেলার চৌদ্দগ্রাম থানার কাশিপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩ কেজি গাঁজা ও ৮ বোতল বিদেশি মদসহ জেলার চৌদ্দগ্রাম থানাধীন কিংসুপুয়া গ্রামের মমতাজ মিয়ার ছেলে নুরু মিয়াকে আটক করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ও বিদেশী মদসহ বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।

এ বিষয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ গ্রহণ করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি