সোমবার,৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


কম্বলের নিচে আটকে ৪ মাসের শিশুর মৃত্যু 


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১২.২০২২

ডেস্ক রিপোর্ট:

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর দুরাকুটি জয়নন কোর্ট গ্রামে কম্বলের নিচে আটকে চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে ওই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু উপজেলার উত্তর দুরাকুটি জয়নন কোর্ট গ্রামের হামিদুল ইসলাম মেয়ে হাফিজা আক্তার।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ৬টায় ঘরে ঘুমন্ত শিশু রেখে বাবা মাঠে কাজ করতে যান। এ সময় মা সাদিকা রান্নাঘরে কাজে যান। পরে রান্না শেষে মা ঘরে গিয়ে দেখেন শিশু হাফিজা কম্বলের নিচে অচেতন অবস্থায় পড়ে আছে। এ সময় তাৎক্ষণিক তাকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

বাহাগিলি ইউনিয়নের সদস্য বাবুল হোসেন জানান, শিশু হাফিজার বাবা মাঠে এবং মা রান্নাবান্নার কাজে ব্যস্ত ছিল। রান্না শেষে সাদিকা ঘরে গিয়ে দেখেন শিশু হাফিজা কম্বলের নিচে অচেতন অবস্থায় পড়ে রয়েছে। এ সময় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি