বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৬৮ হাজার শিক্ষক নিয়োগে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১২.২০২২

ডেস্ক রিপোর্ট:

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৮ হাজার শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তিটি ‘চতুর্থ গণবিজ্ঞপ্তি’ নামে পরিচিত। আজ বুধবার এনটিআরসিএ সদস্য (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) এ বি এম শওকত ইকবাল শাহীন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে স্কুল-কলেজে ৩২ হাজার ৫০৮, মাদরাসা, ব্যবসা ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠানে ৩৬ হাজার ৮৮২টি শূন্য পদে এ নিয়োগ দেওয়া হবে। এর আগে, দেশের বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসায় একসঙ্গে এত বেশি শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। গত বছরের ৩০ মার্চ এনটিআরসিএ ৫৪ হাজার ৩০৪টি শূন্যপদের জন্য তৃতীয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। সে অনুযায়ী এবার চতুর্থ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি