ডেস্ক রিপোর্ট:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ ভুলতা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শিশু লাবনী আক্তার (১১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
রোববার (১ জানুয়ারি) সকাল ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় শিশুটি।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক ডা. এস এম আইউব হোসেন।
তিনি বলেন, রূপগঞ্জ থেকে আসা দগ্ধ শিশু লাবনীকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সকালে আইসিইউর ১৯ নম্বর বেডে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। তার শরীরের ২২ শতাংশ দগ্ধ হয়েছিল। গত ১৭ ডিসেম্বর একই পরিবারের চারজন দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। বাকি তিনজনের চিকিৎসা চলছে।





















































