ডেস্ক রিপোর্ট:
নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন। আজ (মঙ্গলবার) তাকে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে, মাহবুব হোসেন গত বছরের ২ জানুয়ারি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সিনিয়র সচিব হিসাবে যোগদান করেন। তার আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের দায়িত্ব পালন করেছেন তিনি। বি.সি.এস. (প্রশাসন) ক্যাডারের ১৯৮৬ (৮ম) ব্যাচের সদস্য মাহবুব হোসেন ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর সিভিল সার্ভিসে যোগদান করেন।



















































