রবিবার,২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » রমজানে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে আমরা কাজ করছি : বাণিজ্যমন্ত্রী


রমজানে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে আমরা কাজ করছি : বাণিজ্যমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০১.২০২৩

ডেস্ক রিপোর্ট:

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশীয় পণ্যের দাম বর্তমানে স্থিতিশীল রয়েছে। আনুসঙ্গিক নানা জিনিষপত্রের দাম বেড়েছে। এরপরেও নিত্যপণ্য যেন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সেই লক্ষ্যে আমরা কাজ করছি। তবে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা ভাল আছি।

শুক্রবার সকালে পীরগাছা উপজেলার নব্দীগঞ্জ বাজার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি আরও বলেন, রমজানে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বাণিজ্য মন্ত্রণালয় তৎপর রয়েছে। নিত্যপণ্যের দাম যেন না বাড়ে সেই লক্ষ্যে এলসি ওপেন করাসহ সংশ্লিষ্টদের নিয়ে আলোচনা করা হয়েছে। তবে বিদেশ থেকে আমদানী করা পণ্যের দাম আন্তর্জাতিক বাজারের দামের উপর নির্ভর করে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামসুল আরেফিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, কল্যানী ইউনিয়নের চেয়ারম্যান নুর আলমসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা। পরে তিনি কাউনিয়া উপজেলায় শীতবস্ত্র বিতরণ করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি