রবিবার,১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » নেইমারের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন মার্গারিদা


নেইমারের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন মার্গারিদা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০১.২০২৩

স্পোর্টস ডেস্ক:

বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন চলছে আতলেতিকো মাদ্রিদের পর্তুগিজ মিডফিল্ডার হোয়াও ফেলিক্সের সাবেক প্রেমিকা অভিনেত্রী মার্গারিদা কোরচেইরো’র সঙ্গে প্রেম করছেন নেইমার। অবশেষে এ নিয়ে মুখ খুললেন মার্গারিদা।

মার্গারিদা অবশ্য এমন খবর উড়িয়ে দিয়েছেন। এমনকি এই খবর ছড়ানো সংবাদমাধ্যমগুলোকে রীতিমতো ধুয়ে দিয়েছেন তিনি।
নিজের ইনস্টাগ্রাম পেজে এই পর্তুগিজ অভিনেত্রী লিখেছেন, ‘আপনারা সবাই জানে, পত্রপত্রিকায় আমাকে নিয়ে যা লেখা হয়, তার কোনো কিছুই আমি পড়ি না। প্রথম কারণ, ৯০ শতাংশ ক্ষেত্রেই দেখা যায় সেগুলো মিথ্যা। দ্বিতীয় কারণ, সেগুলো যেহেতু মিথ্যা, তাই পড়ার কোনো প্রয়োজন নেই।

জীবনে এসব কোনো কিছু যোগ করে না। একটি মেয়ের বন্ধু থাকা, সুখী থাকা ও নিজের মতো চলাকে কি আমরা স্বাভাবিক চোখে দেখব না? এটা অন্যায্য। আমিই এর প্রথম কিংবা শেষ শিকার নই।’

এর আগে মার্গারিদার প্যারিস ভ্রমণ ঘিরেই মূলত ঘটনার শুরুটা হয়। যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ফলো করতেন নেইমার। তার বিভিন্ন ছবিতে লাইকও দিতেন ব্রাজিল তারকা। মার্গারিদাও নেইমারের বিভিন্ন ছবিতে লাইক দেন। পরে অবশ্য নেইমার ওই অভিনেত্রীকে আনফলো করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি