মঙ্গলবার,২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতা আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০১.২০২৩

ডেস্ক রিপোর্ট:
বগুড়ার নন্দীগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাবেক উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও দলিল লেখক আব্দুস সালামকে (৫০) আটক করেছে পুলিশ।

রোববার (৮ জানুয়ারি) রাতে নন্দীগ্রাম পৌর এলাকার ঢাকইর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকইর গ্রামের সোলাইমান আলীর ছেলে সাবেক উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও দলিল লেখক আব্দুস সালাম ওই গ্রামের অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ২ বছর ধরে ধর্ষণ করে আসছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে হাতেনাতে গ্রামবাসী তাকে আটক করে। পরে থানা পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়।

ওই ছাত্রী জানায়, ‘আমাকে বিয়ের কথা বলে অনেক বার ধর্ষণ করেছে আব্দুস সালাম। আমি অন্তঃসত্ত্বা হয়েছিলাম। সেটিও নষ্ট করায় সে। বিয়ের কথা বলে ৩ লাখ ৫০ হাজার টাকাও সে নিয়েছে। আমি এর বিচার চাই।’

নন্দীগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম বলেন, আব্দুস সালামকে থানায় আনা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। মামলার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি