শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » আপাতত টিসিবি পণ্যের পরিমাণ বাড়ছে না: বাণিজ্যমন্ত্রী


আপাতত টিসিবি পণ্যের পরিমাণ বাড়ছে না: বাণিজ্যমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০১.২০২৩

ডেস্ক রিপোর্ট:

রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে জানুয়ারি মাসে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, আপাতত জনপ্রতি এ পণ্যের পরিমাণ বাড়ছে না।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের ২৮ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করে মন্ত্রী এই তথ্য জানান।
মন্ত্রী বলেন, গত এক বছরে এক কোটি পরিবারকে পণ্য দিতে টিসিবির পাঁচ হাজার ২০০ কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। এজন্য আপাতত এ পণ্যের পরিমাণ বাড়ছে না। প্রতি মাসে একবার করে একটি পরিবারের মধ্যে টিসিবির পণ্য তুলে দেওয়া হবে। গরিব মানুষের যাতে কষ্ট না হয় তাই এ কার্যক্রম অব্যাহত থাকবে।

কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ ও টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান। এছাড়া ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ফোরকান হোসেন, আরশ এন্টারপ্রাইজের সিরাজুল ইসলাম মিলন ও হ্যাপী এন্টারপ্রাইজের কামরুন নাহার হ্যাপী উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি