শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বিএনপি জনদুর্ভোগ সৃষ্টি করলে সহ্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী


বিএনপি জনদুর্ভোগ সৃষ্টি করলে সহ্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০১.২০২৩

ডেস্ক রিপোর্ট:

পূর্বঘোষিত ‘গণঅবস্থান’ কর্মসূচিকে ঘিরে বিএনপি রাজধানীতে জনদুর্ভোগ সৃষ্টি করলে তা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিএনপির শান্তিপূর্ণ কমর্সূচিতে বাধা নেই বলেও জানান তিনি।

মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দফতরে মুজিব কর্ণারের উদ্বোধন শেষে সাংবাদিকে প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি কর্মসূচিতে সরকার কখনও বাধা দেয়নি। কিন্তু বিগত সব কর্মসূচিতে সহিংসতার ঘটনা ঘটেছে। আর গণঅবস্থানের নামে রাস্তা অবরোধ, ভাঙচুর বা ধ্বংসাত্মক কাজ করলে নিরাপত্তা বাহিনী তা প্রতিহত করবে।

অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে ১১ জানুয়ারি দেশব্যাপী গণঅবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। এদিন বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত টানা চার ঘণ্টা গণঅবস্থান কর্মসূচি পালন করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি