বুধবার,২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


ট্রেনের ধাক্কায় প্রাণ গেল শিশুসহ ৩ জনের


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০১.২০২৩


ডেস্ক রিপোর্ট:

টাঙ্গাইলের ভূঞাপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

আজ বুধবার দুপুর ১২টার দি‌কে উপজেলার ফলদা ইউ‌নিয়নের ঢেপাকা‌ন্দি এলাকায় এ ঘটনা ঘ‌টে।
নিহতদের মধ্যে দেড় বয়সী শিশু জান্না‌তের প‌রিচয় পাওয়া গে‌ছে। বা‌কি‌দের প‌রিচয় পাওয়া যায়‌নি। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, ঢেপাকা‌ন্দি এলাকার রেলক্রসিংয়ে কোনো গেটকিপার নেই। আজ সকালে একটি লোকাল ট্রেন বঙ্গবন্ধু সেতু স্টেশন থেকে জামালপুরের দিকে যাচ্ছিল। এ সময় অটোরিকশায় ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এতে ছয়জন আহত হন। পরে হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়।

ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক পারভেজ আহমেদ বলেন, ‘হাসপাতালেছয় জনকে আনা হয়েছিল। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বাকি পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি