শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ছাদ থেকে পড়ে ১০ বছরের শিশুর মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০১.২০২৩

ডেস্ক রিপোর্ট:

আশুলিয়ায় খেলতে গিয়ে একটি দোতলা বাড়ির ছাদ থেকে পড়ে আল মোমিন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার বিকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার কবির হোসেনের দোতলা বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আল মোমিন আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার আলী আকবরের ছেলে।

আশুলিয়া থানার এসআই শেখ আফজালুর রহমান জানান, শনিবার বিকালে বাসার ছাদে খেলতে যায় শিশু আল মোমিন। খেলার একপর্যায়ে ছাদ থেকে নিচে পড়ে যায় শিশুটি। এ সময় তার সঙ্গে কারা খেলছিল তা জানা যায়নি।

মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি