মঙ্গলবার,২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০২.২০২৩

ডেস্ক রিপোর্ট:

জধানী ভাটারা থানধীন সাইদনগর এলাকার একটি বাসায় রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুনে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- আব্দুল মজিদ শিকদার (৭২) ও তার স্ত্রী মোছা. তসলিমা বেগম (৪৮)। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আল ইমাম রাজন বলেন, আজ সকালে ভাটারা থানাধীন সাইদনগর এলাকার একটি ১০ তলা ভবনের নিচ তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে স্বামী-স্ত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পারি। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি।

তিনি আরো বলেন, আইনি প্রক্রিয়ার শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ওই দম্পতির মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণেই হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি