শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


১২ কেজির এলপিজির দাম বাড়ল ২৬৬ টাকা


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০২.২০২৩

ডেস্ক রিপোর্ট:

ভোক্তা পর্যায়ে ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম একলাফে বেড়েছে ২৬৬ টাকা। ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ২৩২ টাকা থেকে বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৯৮ টাকা।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই দাম ঘোষণা করেছে। বর্ধিত এই দাম আজ থেকেই কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে বলে জানায় বিইআরসি।

বিইআরসির ঘোষণায় আরও বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১২৮ টাকা ৮৫ পয়সা নির্ধারণ করা হলো। এ ছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতিকেজি ১২১ দশমিক ৬২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২ জানুয়ারি ১২ কেজি এলপিজির দাম ৬৫ টাকা কমানো হয়। তবে তার আগের মাস ডিসেম্বরে গ্যাসের ১ হাজার ২৫১ টাকা থেকে ৪৬ টাকা বাড়িয়ে ১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি