শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ফেটে গেছে বিমানের চাকা, ফ্লাইট ওঠানামা বন্ধ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০২.২০২৩

ডেস্ক রিপোর্ট:

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের চাকা ফেটে গেছে। আজ শুক্রবার বেলা ১ টা ২০ মিনিটের দিকে ওসমানী বিমানবন্দর রানওয়েতে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক ফ্লাইটটি (বিজি-৬০২) রানওয়ে থেকে ফিরিয়ে এনে যাত্রীদের নিরাপদে নামানো হয়েছে। তবে বিমানটি রানওয়েতে আটকে যাওয়া বন্ধ আছে ফ্লাইট ওঠানামা।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হা‌ফিজ আহমদ তিনি বলেন, এ ঘটনা পর বিমানে থাকা যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে। চাকা ফেটে যাওয়ায় রানওয়ে দিয়ে বিমান উড্ডয়ন ও অবতরণ বি‌ঘ্নিত হয়েছে।

তিনি বলেন, ফেটে যাওয়া চাকা বদল করে রানওয়ে স্বাভা‌বিক করার চেষ্টা করা হচ্ছে। রানওয়ে ক্লিয়ার করতে আরও ৩০ মিনিটের মতো সময় লাগতে পারে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি