ডেস্ক রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে জায়ান নামে দুই বছরের এক শিশু মারা গেছে। শনিবার বিকেলে শহরতলীর ঘাটুরা খন্দকার বাড়ি এলাকার একটি পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। শিশু জায়ান ওই এলাকার আলামিন মিয়ার ছেলে।
শিশু জায়ানের পিতা আলামিন মিয়া জানান, শনিবার দুপুরে পরিবারের সদস্যদের সাথেই ছিল জায়ান। রান্নার কাজ করার সময় সবার অগোচরে শিশু জায়ান বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। অনেক খুঁজাখুজির পর বিকেলে পুকুর থেকে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেন।


























































