শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » সন্তানের সামনে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেফতার


সন্তানের সামনে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০২.২০২৩

ডেস্ক রিপোর্ট:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। রবিববার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীস্থ র‌্যাব ১১ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা এ তথ্য জানান। গ্রেফতারকৃত আসামির নাম সাইদুর রহমান (৩৫)। তিনি সোনারগাঁয়ের চেংগাকান্দির সুদার ছেলে।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‌্যাব জানায়, প্রায় ১৫ বছর আগে স্ত্রী আখির সাথে তার বিয়ে হয় এবং বর্তমানে তাদের দুই ছেলে ও চার মাসের একটি কন্যা সন্তান রয়েছে। অভিযুক্ত ঘাতক স্বামী সাইদুর মানকাসক্ত ছিল এবং বিয়ের পর থেকে পরকীয়া সন্দেহে প্রায়শই ভিকটিমের সাথে পারিবারিক কলহে লিপ্ত হত।

এই পারিবারিক কলহের এক পর্যায়ে গত ২ ফেব্রুয়ারি রাতে স্ত্রীকে লোহার শিকল দিয়ে হাত-পা বেঁধে দুই ছেলের সামনে লোহার হাতুড়ি দিয়ে মাথায় এলোপাথাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করে। মারধরের সময় ভিকটিমের দুই ছেলে সিয়াম ও অর্ণবের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ঘাতক স্বামী দৌড়ে পালিয়ে যায়। শনিবার রাতে কক্সবাজার জেলার সদর উপজেলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি