স্পোর্টস ডেস্ক:
প্রতিপক্ষ দলের এক ফুটবলারকে গলা টিপে ধরেছিলেন কাসেমিরো। সতীর্থ আন্তনিকে ফাউল করায় এমনটি করেন ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রাজিলিয়ান তারকা। তবে এতে বড় শাস্তিই পেলেন এই মিডফিল্ডার। সরাসরি লাল কার্ড দেখেন, পরে এই ঘটনায় ৩ ম্যাচ নিষিদ্ধ হন।
ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে খেলতে নামে ম্যানইউ। যেখানে ১-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলসরা। দলের হয়ে ব্রুনো ফার্নান্দেস ও মার্কাস রাশফোর্ড একটি করে গোল করেন।
কিন্তু ম্যাচ জিতলেও অস্বস্তির নিয়ে মাঠ ছেড়েছে ইংলিশ জায়ান্টরা। কারণ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কাসেমিরো। ঘটনাটি ম্যাচের ৭০তম মিনিটের। সেসময় আন্তনিকে ফাউল করাকে কেন্দ্র করে বিবাদে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়রা। এক পর্যায়ে প্যালেসের হিউজের গলা চেপে ধরেন কাসিমিরো।
পরে ভিএআরে ঘটনা দেখে কাসিমিরোকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। মারামারি করে লাল কার্ড পাওয়ায় ৩ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন কাসিমিরো।
কাসেমিরোর নিষেধাজ্ঞায় বেশ বড় ধাক্কা পেল ম্যানইউ। তিনি লিডস ইউনাইটেডের বিপক্ষে হোম ও অ্যাওয়ে ম্যাচ মিস করবেন তিনি। এছাড়া ঘরের মাঠে লেস্টার সিটির বিপক্ষেও তাকে পাবে না টেন হাগের শিষ্যরা।

























































